×

চট্টগ্রাম

দেয়ালে লেখা ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

দেয়ালে লেখা ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’

সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে হুমকি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে।

গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।

এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের পরিবার ও এলাকাবাসী। বর্তমান ছাত্র- সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।

লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

এর আগে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়ায় আহসান হাবীব সায়েম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।’ 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App