×

চট্টগ্রাম

রূপসী ঝরনায় গিয়ে প্রাণ গেল ২ পর্যটকের

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১১ পিএম

রূপসী ঝরনায় গিয়ে প্রাণ গেল ২ পর্যটকের

চট্টগ্রামের রূপসী ঝরনার কূপে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার গভীর কূপ থেকে নিখোঁজ হওয়া দুই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে ঝরনার কূপে দুই পর্যটক নিখোঁজ হন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বেশ কয়েকজন পর্যটক ঝরনা এলাকায় যান। এ সময় দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঝরনার কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে দুপুর ১টার দিকে ঝরনা গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার কাজে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

আরো পড়ুন : টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App