×

চট্টগ্রাম

অনুপ্রবেশকালে নৌকা ডুবিতে শিশুসহ ১৮ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

অনুপ্রবেশকালে নৌকা ডুবিতে শিশুসহ ১৮ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল থেকে এ পর্যন্ত শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২২ জন। 

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার পরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া এবং সাবরাং নোয়াখালীয়া পাড়া এবং শাহপরীরদ্বীপ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৮ জন শিশু, ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, 'মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকা ডুবির ঘটনায় এই পর্যন্ত ১৮ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া দুইটি নৌকায় ৪০ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।'

আরো পড়ুন: নোয়াখালীতে ৪ পুলিশসহ নিহত ৭

এদিকে গত ২ দিনে টেকনাফ সীমান্ত দিয়ে অনন্ত কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গত দুই দিনে নৌকা যোগে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গা অনেকেই কৌশলে ক্যাম্পে প্রবেশ করলেও বিজিবি সদস্যরা কিছু সংখ্যক আটক করেছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আরো কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App