×

রাজধানী

সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৪৬ এএম

সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় সকাল থেকেই ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে ঘর থেকে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে নানা ধরনের দুর্ভোগে। রোববার (১৭ মে) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই ঢাকার আকাশে ঘন মেঘ দেখা দেয়। এরপর শুরু হয় টানা ঝুম বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা একটানা বর্ষণের পর ভোর ৬টার দিকে বৃষ্টির তীব্রতা কমে আসে এবং একপর্যায়ে থেমে যায়।

তবে বিরতি দীর্ঘ হয়নি। সকাল সাড়ে ৭টার দিকে আবারও আকাশ কালো করে শুরু হয় ভারী বর্ষণ, যা সকাল সাড়ে ৮টা অব্যাহত ছিল। আচমকা এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ।

আরো পড়ুন : ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কর্তা

সরেজমিনে রাজধানীর উত্তরা, মিরপুর, ফার্মগেট, পল্টন ও কারওয়ান বাজার এলাকায় দেখা গেছে, সকালের বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে বিভিন্ন মোড়ে ছাতা মাথায় দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকরা দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা।

অন্যদিকে, টানা বর্ষণের কারণে রাজধানীর নিচু এলাকার সড়ক ও গলিতে পানি জমতে শুরু করেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক স্থানে নোংরা পানি উপচে পড়ে সাধারণ মানুষের চলাচল আরো কঠিন করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

আগামী সপ্তাহেই তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

থমকে আছে ইরানের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহেই তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কর্তা

ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App