×

রাজধানী

আজও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫৮ এএম

আজও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এই দূষণের কবলে রয়েছে। সাধারণত বৃষ্টিপাত হলে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা যায়, তবে টানা কয়েক দিনের বৃষ্টিতেও এবার তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

মঙ্গলবার (৫ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তথ্যমতে, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি এবং ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি।

আরো পড়ুন : দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত একিউআই ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App