×

রাজধানী

রাজধানীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫৪

Icon

কাগজ প্রতিবেদক, মাহফুজ খান

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

রাজধানীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫৪

ফাইল ছবি

মোহাম্মদপুর এলাকায় আশঙ্কাজনক হারে বাড়তে থাকা অপরাধ দমনে একযোগে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৯ এপ্রিল) রাতভর পুরো এলাকাজুড়ে বিশেষ মহড়া ও ‘ব্লক রেইড’ চালিয়েছে পুলিশ ও এপিবিএন। অপরাধীদের দমনে এবং জনমনে স্বস্তি ফেরাতে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, রোববার রাত আটটার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হয় পুলিশের বিশেষ মহড়া। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই মহড়ায় মোহাম্মদপুর থানা-পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৬৬ জন সদস্য অংশ নেন। মহড়াটি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার ও জাফরাবাদের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, নতুন দায়িত্ব পাওয়া সদস্যদের এলাকার সঙ্গে পরিচিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের মনোবল বাড়ানোই ছিল এই বিশেষ কার্যক্রমের লক্ষ্য।

মহড়া শেষে রাত সাড়ে ১০টার পর শুরু হয় চিরুনি অভিযান বা ‘ব্লক রেইড’। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুরো মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে এই অভিযান চালানো হচ্ছে। কোনো এলাকাকেই এই অভিযানের বাইরে রাখা হয়নি। মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে বর্তমানে প্রায় ৫০টি অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এর মধ্যে অন্তত ১৭টি বড় গ্রুপ রয়েছে, যাদের প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন করে সদস্য কাজ করে। মূলত এই গ্রুপগুলোকেই টার্গেট করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার দিনের বিভিন্ন সময়ে তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও হাতিরঝিলসহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে ছিনতাই ও অপরাধের ধরন বদলে যাওয়ায় এই সমন্বিত অভিযান জরুরি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App