×

রাজধানী

রাজধানীর ৩ এলাকায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের ই-রিকশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

রাজধানীর ৩ এলাকায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের ই-রিকশা

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত অটোরিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ জুন) উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্টসংখ্যক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে, যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।

আরো পড়ুন : অবরুদ্ধ এনবিআর: শাটডাউন কর্মসূচি অব্যাহত

কতটা সাশ্রয়ী ও নিরাপদ হবে বুয়েটের ই-রিকশা, কবে আসছে বাজারে?

হাইড্রোলিক ব্রেক, যাত্রীদের নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ী একটি নতুন মডেলের ই-রিকশা তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল। নকশাকারী দল জানায়, বর্তমানে যেসব রিকশা বাজারে বিক্রি হচ্ছে সেটির মতোই দাম হবে নতুন এই রিকশার। তবে বাজারের রিকশার তুলনায় অনেক বেশি নিরাপদ ও আধুনিক ফিচার থাকবে এটিতে।

২০২১ সাল থেকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে বুয়েটের দলটি নতুন ডিজাইনের ই-রিকশা তৈরির ব্যাপারে কাজ করে আসছে। আগের সরকার সেটির ব্যাপারে গুরুত্ব না দিলেও অন্তর্বর্তীকালীন সরকার এটি বাজারে নিয়ে আসার ব্যাপারে কাজ করছে বলে জানান গবেষক দলের প্রধান ও বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App