×

রাজধানী

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার মান্ডায় দুই দোকানের মালামাল ক্রয়-বিক্রয় নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহি শাকিল (২৮) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত তার দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামস (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় এই মারামারির ঘটনাটি ঘটে। প্রথমে আহতদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, দুই দোকানের মালামাল ক্রয়-বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটিতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। 

জানা যায়, নিহত শাকিল এলপি গ্যাসের ব্যবসা করতেন। তার বাবার নাম ওমর ফারুক। বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App