×

রাজধানী

মাদক নিরাময়ে দেশসেরা ওয়েসিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:২২ পিএম

মাদক নিরাময়ে দেশসেরা ওয়েসিস

ছবি: ভোরের কাগজ

দেশের সেরা নয়টি মাদক নিরাময় কেন্দ্রকে টপকে পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত 'ওয়েসিস' দেশ সেরা নির্বাচিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

প্রতিবছরই মাদক নিরাময় ও চিকিৎসা সেবা দেয়া সেরা প্রতিষ্ঠান নির্বাচনের পর ওই প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপিত হয়ে আসছে। এবছর মাদকবিরোধী কর্মকাণ্ডে অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে নির্বাচিত নয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হলো।

ওয়েসিস ছাড়াও পুরস্কার পেয়েছে- বারাকা বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র, প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেফ হোম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে গড়ে তোলা হয় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত এ প্রতিষ্ঠানটি। উন্নত ও মানসম্মত সেবা দিয়ে তিন বছরেরও কম সময়ে ব্যাপক প্রশংসিত ও মানুষের আস্থা লাভ করতে সক্ষম হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি থাকাকালে হাবিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App