×

ক্যাম্পাস

পরীক্ষা বর্জনে উত্তাল পবিপ্রবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

পরীক্ষা বর্জনে উত্তাল পবিপ্রবি

ছবি : সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর এএনএসভিএম ক্যাম্পাসে বিএসসি ইন ডিভিএম অ্যান্ড এএইচ (কম্বাইন্ড) ডিগ্রির আওতাধীন শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বর্জন করেছেন পশুপালন ডিসিপ্লিনের শিক্ষকরা। শিক্ষকদের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত পরীক্ষাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসের একজন সহকারী প্রক্টরের সঙ্গে আরেক শিক্ষকের কথা কাটাকাটি হয়। এতে উপস্থিত শিক্ষকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়।

পবিপ্রবির বহিস্থ ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কম্বাইন্ড ডিগ্রির আওতাধীন লেভেল-৪ এর সেমিস্টার-১ এবং লেভেল-১ এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের চলমান ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন পশুপালন ডিসিপ্লিনের শিক্ষকরা।

অন্যদিকে পরীক্ষা নেওয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় একাডেমিক ভবনের সামনে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহাবুবুল আলম ও সহকারী প্রক্টর অধ্যাপক আলী আজগরের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল হয়। পরে সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হট্টগোলে জড়ানোর ঘটনাটি তারা উভয় শিক্ষক স্বীকার করে বলেন, বিষয়টি তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে।

পরীক্ষা বর্জনের বিষয়ে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহবুবুল আলম জানান, চলমান কম্বাইন্ড ডিগ্রির ক্ষেত্রে আদালতের দেওয়া আদেশ প্রতিপালনের জন্য তারা চলমান পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষকদের এমন সিদ্ধান্তের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এই বলেন, আদালতের নির্দেশনার বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য ডিনকে নির্দেশনা দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App