×

ক্যাম্পাস

আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা আবারো সড়কে নামেন।

এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে এদিন সকাল থেকে মহাখালী এলাকায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান-চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।  

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। এতে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যায়।  

১২ সদস্যের এ দলে ছিলেন- মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

আন্দোলনকারী প্রতিনিধিদলের সদস্য হাবিব উল্লাহ রনি গণমাধ্যমকে জানান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন।  

আর যদি সে ধরনের কোনো আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নতুন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App