×

ক্যাম্পাস

কবি নজরুল কলেজের অধ্যক্ষ হলেন হাবিবুর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

কবি নজরুল কলেজের অধ্যক্ষ হলেন হাবিবুর রহমান

নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : ভোরের কাগজ

ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের ৫১তম অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষর কার্যালয়ে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এসময় কলেজের উপাধ্যক্ষ মো. ছালেহ আহমেদ ফকিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

গত ১১ আগস্ট শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সাবেক অধ্যক্ষ আমেনা বেগম। এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ছালেহ আহমেদ ফকির কলেজ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। 

বৃহস্পতিবার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন হাবিবুর রহমান। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নতুন অধ্যক্ষকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছেন। তারা জানান, আমরা আমেনা বেগমের পুনরাবৃত্তি চাই না। নতুন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে সাজাবেন এটাই আমাদের চাওয়া। কলেজে সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চলমান থাকতে অধ্যক্ষকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কলেজ ক্যাম্পাসকে এগিয়ে নেয়ার দাবি জানান তারা।

এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ মোহম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক কাঠামো গত উন্নয়ন ও সংস্কারে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : বিমকের পূর্ণকালীন সদস্য হলেন অধ্যাপক তানজিমুদ্দিন খান ও অধ্যাপক আনোয়ার হোসেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App