×

বলিউড

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রের বিরুদ্ধে মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রেরের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুণের এক কৃষক তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জমি দখলের অভিযোগ তুলেছেন।

অভিযোগে বলা হয়, পুণের মাভাল অঞ্চলের ১.২ বিঘা জমির ওপর তাদের বংশগত অধিকার রয়েছে। তবে বেআইনিভাবে ওই জমি অধিগ্রহণ করেছেন সোনালি বেন্দ্রে ও তার স্বামী গোল্ডি বহেল। এ অভিযোগে কৃষক চন্দ্রকান্ত শিন্ডে তাদের বিরুদ্ধে মামলা করেন।

আদালতের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিতর্কিত জমিতে বেআইনি নির্মাণ কাজ চালানোর চেষ্টা করা হয়েছিল এবং কৃষকের পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে। মামলায় সোনালি বেন্দ্রে, গোল্ডি বহেলসহ আরও দু’জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সোনালি বেন্দ্রে সব দাবি নাকচ করেছেন। তার বক্তব্য, সরকারি কোনো নথি বা দলিলে তার নাম নেই এবং জমি আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মনে করেন, অর্থ আদায়ের উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

সোনালি বেন্দ্রেরের আইনজীবী জানান, ওই কৃষক এর আগেও একাধিক সরকারি দপ্তরে অভিযোগ করেছিলেন, কিন্তু আদালত তার আবেদনগুলো খারিজ করে দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই বিচারক কর্মকর্তার বদলি

দুই বিচারক কর্মকর্তার বদলি

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App