×

বলিউড

ঘর বাঁধছেন দক্ষিণ-ভারতের দুই সুপারস্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

ঘর বাঁধছেন দক্ষিণ-ভারতের দুই সুপারস্টার

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে বিনোদন পাড়ায় বইছে আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসতে যাচ্ছে এই তারকা জুটির বিয়ের আসর। যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই।

সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিজয় অত্যন্ত সাধারণ পোশাকে মুখে মাস্ক লাগিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন রাশমিকা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেও তিনি শুরুতে বেশ চুপচাপ ছিলেন। তবে এক আলোকচিত্রী যখন তাকে আগাম বিয়ের শুভেচ্ছা জানান, তখন রাশমিকা হেসেই কুটিপাটি হন এবং 'কিসের জন্য?' বলে পাল্টা প্রশ্ন করেন। বিয়ের কথা শুনে তার এই লাজুক হাসি ও সরাসরি অস্বীকার না করা ভক্তদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ব্যক্তিগত এই আয়োজনে হয়তো তেলেগু বা হিন্দি চলচ্চিত্র জগতের সহকর্মীদের দেখা যাবে না; বরং দুই পরিবারের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই শুভকাজ।

গুঞ্জনে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বিলাসবহুল কয়েকটি রিসোর্ট। এর মধ্যে আরাবল্লী পাহাড়ঘেরা আইটিসি হোটেলের ‘দ্য মেমেন্টোস’ নামের স্থাপনাটিকে সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি হায়দরাবাদ ও মুম্বাইয়ে পৃথক দুটি সংবর্ধনার পরিকল্পনাও থাকতে পারে বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, ‘২৪ ফেব্রুয়ারি থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ওই দিন সংগীত ও মেহেদি, ২৫ ফেব্রুয়ারি হলুদের অনুষ্ঠান এবং ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ে অনুষ্ঠিত হতে পারে।’

বিজয়-রাশমিকা জুটির পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ চলচ্চিত্রের হাত ধরে। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’-এ তাদের চমৎকার অভিনয় দর্শকদের দারুণ প্রশংসা কুড়ায়। এই দুটি কাজের সফলতার পর থেকেই বিনোদন পাড়ায় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার শুরু হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে একটি ঘরোয়া অনুষ্ঠানে তারা আংটি বদল করেন। যদিও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, পরবর্তীতে দুজনকেই আংটি পরা অবস্থায় দেখা যায়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও ব্যক্তিগত ভ্রমণেও তাদের একসঙ্গে দেখা গেছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে রাশমিকার ডিপ্লোম্যাটিক জবাব, ‘চার বছর ধরেই একই প্রশ্নের মুখোমুখি হচ্ছি এবং মানুষ একই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App