×

বলিউড

ভক্তের স্পর্শ করার ইচ্ছে শুনে যে প্রতিক্রিয়া হলো শাহরুখের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৩ এএম

ভক্তের স্পর্শ করার ইচ্ছে শুনে যে প্রতিক্রিয়া হলো শাহরুখের

শাহরুখ খান। ছবি : সংগৃহীত

শাহরুখ খানকে একবার চোখের দেখা দেখতে মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। প্রজন্মের পর প্রজন্ম তার থেকে প্রেমের ভাষা শিখেছে। পর্দায় হোক বা পর্দার বাইরে, তার ব্যক্তিত্বে মুগ্ধ ভক্তেরা। তাই প্রতিদিনই বলিউড বাদশাহর বাড়ি মান্নাত-এর বাইরে ভিড় জমান তারা। যদি এক ঝলক দেখা যায় প্রিয় তারকাকে। আর চোখের সামনে দেখা গেলে যদি এক বার তাকে স্পর্শ করে দেখা যায়! আবিশ্ব এমন বহু অনুরাগী রয়েছেন শাহরুখের।

আরো পড়ুন : যে কারণে শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার

এমনই এক অনুরাগীর পাল্লায় পড়লেন শাহরুখ। যদিও পরিস্থিতি সামাল দিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। এক আলোচনাসভায় গিয়েছিলেন বাদশা। উচ্ছ্বসিত অনুরাগীদের থেকে আসে নানা রকমের মন্তব্য। এক অনুরাগী চেঁচিয়ে বলতে থাকেন, ‘শাহরুখ, তোমাকে ভালবাসি।’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমিও তোমাকে ভালবাসি। অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা বিয়ে করতে পারি।’ তার পরেই ভিড়ের মাঝে ভেসে আসে আর এক অনুরাগীর উত্তেজিত কণ্ঠ। তিনি বলেন, ‘শাহরুখ, তোমাকে স্পর্শ করতে চাই।’ কথা ঠিক কানে পৌঁছে যায় শাহরুখের।

রসিকতা করতে ওস্তাদ শাহরুখ। চেনা মেজাজেই উত্তর দেন, ‘আরে, জনসমক্ষে এই ভাবে কেউ বলে, ‘আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই।’ আমারও তো লজ্জা করে। এই ভাবে সবার সামনে এ সব কেউ বলে!’ সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। শাহরুখের এই উত্তর শুনে আরো এক বার মুগ্ধ তার অনুরাগীরা।

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তার পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন সুহানা খানও। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় শাহরুখ কন্যার অভিষেক।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App