×

বলিউড

নেহার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

নেহার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহন

২০২১ সালের অগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। ছবি : সংগৃহীত

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না। সম্প্রতি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, নেহা এবং রোহানের মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট জন্যই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

অবশেষে বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন রোহন প্রীত সিং। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রোহন বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে। তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেয়া উচিত।’

অভিনেতা বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই আমাদের নিয়ে বলুক কথা লোকে। মানুষের মনে তো আছি।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনো সত্যতা নেই।

আরো পড়ুন : এক ছবিতেই বদলে গেল ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন

একবার কপিল শর্মার শো'তে এসে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে পড়তে মন থেকে তৈরি ছিলেন না। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না। 

২০২১ সালের অগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহন-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা প্রেমের রঙে, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App