×

বিএনপি

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:০২ পিএম

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

ছবি: সংগৃহীত

মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে শুরু হয়েছে মহাসমাবেশ। এতে অংশ নেওয়া একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। অবশ্য তিনি পরে তা সংশোধন করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন। 

সমাবেশস্থলে তার এমন স্লোগানে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘... আমাদের জাতীয়তাবাদী শিক্ষকদের পক্ষ থেকে আমরা এই ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আন্তর্জাতিক শ্রমিক দিবসে সব শ্রমিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আমরা চাই, সকল শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, সকল শিক্ষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক আছে সকলের ন্যায্য অধিকার হোক। আমরা চাই, অধিকার, অধিকার, অধিকার। জয় বাংলা ...। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।’ 

শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের উদ্যোগে শুরু হয়েছে মহাসমাবেশ।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকে শ্রমিকরা ঢাকায় আসছেন। লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে শুরু করেন। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল।

দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেছে। গত বছর লন্ডন থেকে এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন সশরীরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

ড্রেনেজ সমস্যা পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই

মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App