×

বিএনপি

সব ক্যাম্পাসে শিবিরকে ‘গুপ্ত’ পরিচয়ে তুলে ধরার হুঁশিয়ারি ছাত্রদল নেতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

সব ক্যাম্পাসে শিবিরকে ‘গুপ্ত’ পরিচয়ে তুলে ধরার হুঁশিয়ারি ছাত্রদল নেতার

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির হুঁশিয়ারি দিয়েছেন যে এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার ‘গুপ্ত’ পরিচয়েই পরিচিত করানো হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে নাছির উদ্দীন নাছির লেখেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শুরু থেকেই একটি সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে। বাস্তব চিত্র হলো– শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্ট দেখা গেছে, চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার তামিম ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিচ্ছে। অথচ এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও নিন্দনীয়।’

ছাত্রদল নেতা লেখেন, ‘শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে এক রূপ আর অন্তরালে ভিন্ন কৌশল–এটি তাদের পুরোনো চরিত্র। এখন প্রশ্ন হলো, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন? বাস্তবতা যতই আড়াল করার চেষ্টা হোক, তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট। এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পোস্টে উল্লেখ করেন, ‘শিবিরের এই নৃশংস হামলায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশ্বস্ত করছি, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে। ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা অচিরেই সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে। সংগ্রাম ও সৌন্দর্যের মেলবন্ধনে ছাত্রদল ফিরিয়ে আনবে শান্তি, শৃঙ্খলা ও বিশ্বাসের নতুন বাংলাদেশ। ইনশাআল্লাহ।’

আরো পড়ুন : ‘ছাত্রদলের সন্ত্রাসীরা’ শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে

এর আগে, একই দিনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ নিউমার্কেট ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই–আগস্ট আন্দোলনের স্মরণে আঁকা গ্রাফিতিতে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। অভিযোগ রয়েছে, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘ছাত্র’ শব্দটি মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টার দিকে শিবিরের নেতাকর্মীরা সিটি কলেজ মোড় থেকে মিছিল বের করলে এবং ছাত্রদল কর্মীরা কালীবাড়ি মোড়ে অবস্থান নিলে আবারও সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয়পক্ষ লাঠিসোঁটা ও হেলমেট নিয়ে অংশ নেয় বলে জানা গেছে। ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। দুপক্ষই নিজেদের নেতাকর্মীদের আহত হওয়ার দাবি করলেও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App