×

বিএনপি

বিএনপির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ এএম

বিএনপির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং দল অনুযায়ী তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

আরো পড়ুন : ‘বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল’

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতে এই পদত্যাগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ বাংলাদেশি হজযাত্রী

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App