×

বিএনপি

ঢাকা ১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

ঢাকা ১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

ছবি: সংগৃহীত

ঢাকা ১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

ঢাকা–১০ আসনের কলাবাগান মাঠ যেন দুপুর গড়ানোর আগেই পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই আসনটির বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাবাগান এলাকা।

সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এই নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তাকে এক নজর দেখতে, তার কণ্ঠে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা শুনতে মানুষের এই উপচে পড়া ভিড় এটাই যেন জানান দিচ্ছে জনমনে জমে থাকা প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা।

জনসভা শুরুর অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, অলিগলি অবস্থান নেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। কেউ কেউ হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে অংশ নিচ্ছেন এই সমাবেশে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে ঢাকার এই আসনের মানুষ তারেক রহমানের সরাসরি বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন। তাদের ভাষায়, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটা আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রকাশ।

আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাঠজুড়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

কলাবাগান মাঠে আজকের এই দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে ঢাকা–১০ আসনে তারেক রহমানের জনসভা ঘিরে মানুষের আগ্রহ, উদ্দীপনা ও অংশগ্রহণ এক অনন্য মাত্রা পেয়েছে। এই জনসমাবেশ থেকে আসা বক্তব্য ও বার্তা আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন সবার দৃষ্টি।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App