×

বিএনপি

ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান, কর্মী-সমর্থকদের ভিড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান, কর্মী-সমর্থকদের ভিড়

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি প্রচারণায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১২টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। মাঠ প্রাঙ্গণে আসতেই হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তারেক রহমান। সকাল ১০টার মধ্যে মাঠটি বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়ে গেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান, ২০০৩ সালের ৪ জানুয়ারি। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সেজন্য ঠাকুরগাঁওয়ে জনাব তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে, যার বহিঃপ্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্ম। তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁওবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম স্যার অন্য রকম গর্ব তারা নিজেদের পরিচয় দেন।

পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন জসিম মুরমু।

সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।

মির্জা ফখরুলের ছোট ভাই বিএনপি নেতা মির্জা ফয়সল আমিন বলেন, “দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন নির্বাচনি সমাবেশে কীভাবে মানুষের ঢল নেমেছে।”

সকাল থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

এ সমাবেশে ঠাকুগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীরা রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম রয়েছেন।

ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পেঁৗছার পর বিএনপি চেয়ারম্যান হেলিকপ্টারে চেপে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। এদিনই দুপর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App