×

বিএনপি

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

সংস্কারের কারণে নির্বাচনের বিলম্ব হওয়া উচিত নয়। ছবি : সংগৃহীত

বিএনপি সাম্প্রতিক সংস্কার প্রস্তাবের কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের চারটি সংস্কার কমিশন ১৫ই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে বিশেষত সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশে দলটি আপত্তি তুলেছে।

সংবিধান সংস্কার কমিশন ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ রাখার প্রস্তাব দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দেয়ার সুপারিশ করেছে। এই প্রস্তাব বিএনপি মেনে নিতে নারাজ।

বিএনপির এক নেতা জানান, নির্বাচন-সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে দলের আপত্তি নেই, তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন বিএনপি মানবে না।

সংবিধানের জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ যোগ করার প্রস্তাবও দলটির জন্য গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন : ভ্যাট না বাড়িয়ে খরচ কমান, সরকারকে ফখরুল

এ কারণে বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে চায়নি, তবে শেষে একজন প্রতিনিধি পাঠায়।

বিএনপি বলছে, সংস্কারের কারণে নির্বাচনের বিলম্ব হওয়া উচিত নয়। দলের নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির দাবি, সংস্কার চলবে, তবে নির্বাচন প্রক্রিয়াও একই সঙ্গে চলতে হবে। দলটি জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছে এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App