×

বিএনপি

রবিবার ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পত্রযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

রবিবার ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পত্রযাত্রা

ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল যৌথ উদ্যোগে কাল রবিবার (৮ ডিসেম্বর) ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিও  দেয়া হবে।

নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারত। তারই প্রতিবাদে এই পদযাত্রা। 

শনিবার (৭ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়— যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের  সঠিক সময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশ দিয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App