×

বিএনপি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে

আহত হয়েছেন অন্তত ২০ জন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন : ঢাবি ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App