×

বরিশাল

লঞ্চে অস্ত্র ও গাঁজাসহ যুবক আটক

Icon

এইচ এম নাহিদ, জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:২৯ পিএম

লঞ্চে অস্ত্র ও গাঁজাসহ যুবক আটক

ছবি: সংগৃহীত

ভোলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৪ মে) রাত ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. জাকির হোসেন (৪২)। তিনি ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামের মো. সিদ্দিক ফরাজির ছেলে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা হতে ‘কর্ণফুলি-১৩’ লঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছিলেন। এর গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ৩টায় কোস্ট গার্ড লঞ্চে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App