×

বরিশাল

নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম

নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নানা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে লালু শাহ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযুক্ত লালু শাহ সম্পর্কে শিশুটির চাচাতো নানা হন।

শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ‘রোববার (১ মার্চ) বিকেল ৫ টায় বাউফলের ধানদী গ্রামে নানা বাড়িতে শিশুটি খেলতে বের হলে চাচাতো নানা লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে বিষয়টি প্রকাশ পায়। এরপরে শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন নানা লালু শাহ।’

অভিযুক্ত লালু শাহ গ্রেপ্তার থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঢাকা কেরানীগঞ্জের কারাগার রাখা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App