×

বরিশাল

আ'লীগ নেতাদের জামিনে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকের অপসারণ দাবি

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

আ'লীগ নেতাদের জামিনে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকের অপসারণ দাবি

ছবি: কাগজ প্রতিবেদক

বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপি–পন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন এবং বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। আন্দোলনে অংশ নেন বরিশাল জেলা আইনজীবী সমিতি–এর সদস্য এস এম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। তিনি বলেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন, যা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান ইউনুস। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি জামিন পান বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একইসঙ্গে মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও ছাত্রলীগের সাবেক নেতা জসিম উদ্দিনও জামিন লাভ করেন।

এদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দূর–দূরান্ত থেকে আসা অনেকেই জানান, তাদের মামলার শুনানি না হওয়ায় সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App