×

বরিশাল

দুই হাজার টাকার জন্য ছাত্রদলের প্রাইভেট হাসপাতালে হামলা ও ভাংচুর

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

দুই হাজার টাকার জন্য ছাত্রদলের প্রাইভেট হাসপাতালে হামলা ও ভাংচুর

ছবি: কাগজ প্রতিবেদক

পটুয়াখালীর মহিপুরে মাত্র দুই হাজার টাকার জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান “কেয়ার মডেল হাসপাতালে” হামলা ও ভাঙচুর করেছে ছাত্রদল। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠেছে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায়।

এ সময় হাসপাতালের গ্লাস, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক হামলায় রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিকবিদিক ছুটোছুটি করেন।

হামলার ঘটনায় আহত মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাওন অভিযোগ করেন,, দুই হাজার টাকার ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে সিয়াম মাহমুদ আকরাম, মো. বাপ্পী, ইসমাইল, রিফাত পারভেজ, আব্দুল্লাহ, সৌরভ, ইমরান, জয়ানালসহ কয়েকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গেলে দ্বিতীয় দফায় হামলার শিকার হন। এ সময় হাসপাতালের বিভিন্ন গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

অভিযুক্ত সিয়াম বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে ঘটনাটি ঘটেছে। তিনি দাবি করেন, ছাত্রদলের সভাপতি রবিউল ও কামরুল তাদের কয়েকজনকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়।

 কেয়ার মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, হঠাৎ ১০-১২ জন যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। এতে রোগী ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো: মহব্বত খান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংঘাত চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App