×

বরিশাল

গ্রাহকের গরু নিয়ে যাওয়ায় চাকরি হারালেন হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পিএম

গ্রাহকের গরু নিয়ে যাওয়ায় চাকরি হারালেন হাসিনা

ছবি: সংগৃহীত

চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন হাসিনা বেগম নামের এক মাঠকর্মী। তিনি একটি সংস্থার মাঠকর্মী হিসেবে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটার পর দেশের বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি। জানা গেছে, ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচার ওই সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেয়ার পর সপ্তাহ থেকে ২ হাজার ৫শ টাকা করে ১৩ কিস্তি পরিশোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি দিতে না পারায় এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকেলে বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভি নিয়ে যান। গরু নিতে নিষেধ করলেও তারা তা শোনেননি।

আরো পড়ুন: আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর, মানবেতর জীবনযাপন

তিনি আরো বলেন, গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করব বলে আশ্বাস দেয়ার পর তারা আমাকে আমার গাভি ফিরিয়ে দেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওই সংস্থার ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, আমাদের মাঠকর্মী হাসিনা বেগম কিস্তির টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন। তাই তিনি ক্ষোভে গরু নিয়ে আসেন। তবে ওই গ্রাহককে তার গরু ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় সংস্থা থেকে হাসিনা বেগমকে বরখাস্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App