×

আওয়ামী লীগ

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫১ পিএম

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং ঘটনার দিন মোহাম্মদপুরে উপস্থিত না থাকায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে আরো রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

আরো পড়ুন : আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরো প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।

মামলার চার্জশিটে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনায় অভিযুক্তরা সমন্বিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের উদ্দেশ্য ছিল সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনকে সহিংসভাবে দমন করা।

মামলার বিবরণ অনুযায়ী, ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আশিক। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

এ ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। তবে চার্জশিট বিষয়ে আশিকের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App