×

আওয়ামী লীগ

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে বিমানবন্দরে নামলে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে গ্রেপ্তারের বিষয়টি চাটখিল থানাকে জানায়। তাকে আনতে চাটখিল থানা পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছু দিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলাও রয়েছে।

এসআই শফিউল ইসলাম বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানার পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App