×

আওয়ামী লীগ

শ্রীপুর, গাজীপুর

‘পরিত্যাক্ত’ আওয়ামী লীগ কার্যালয়ে রহস্যময় আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ এএম

‘পরিত্যাক্ত’ আওয়ামী লীগ কার্যালয়ে রহস্যময় আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের ‘পরিত্যাক্ত’ কার্যালয়ে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ভেতরে থাকা কিছু কাঠ ও ফেলনা জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি। প্রায় ১০-১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন। এরপর কার্যালয়টির আসবাবসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এমন অবস্থায় ওই কার্যালয়ের ভেতরে কীভাবে আগুন লাগলো, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী জানিয়েছেন, আগুনের ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা কেউেই অবগত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App