×

আওয়ামী লীগ

পাবনা

কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পাবনায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর, এবার বিভিন্ন স্লোগানে কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে আগুন লাগানোর প্রতিবাদে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পেয়েছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশকিছু নেতাকর্মী দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করে নিউ মার্কেট এলাকায় যান তারা।

কার্যালয়ে আগুন দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মীসহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন।

এ ব্যাপারে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কারা যেন দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে, এমন কিছু আমাদের জানা নেই। শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর রয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App