×

আওয়ামী লীগ

চট্টগ্রাম

শহীদ মিনারে ফুল দিলো ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

শহীদ মিনারে ফুল দিলো ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মী। ভাষাশহীদদের নামে স্লোগান দিচ্ছেন তারা। সম্প্রতি তাদের ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী ফেসবুক পেজে শেয়ার করেছেন। 

২৩ সেকেন্ডের সেই ভিডিও ও ছবি আপলোড করে লেখা হয়- ‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’

ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

তবে সেই ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারের অবস্থান কোথায় সেটিও উল্লেখ করা হয়নি পোস্টে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App