×

আওয়ামী লীগ

পাবনা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে “জয় বাংলা “স্লোগান

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

পাবনা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে “জয় বাংলা “স্লোগান

ছবি: কাগজ প্রতিবেদক

১৮ মাস পর পাবনা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার (২০ফেব্রুয়ারি) জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে দাঁড়িয়ে বেশ কয়েকজন নেতা কর্মীরা একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে মূল কার্যালয় এখনও বন্ধ আছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এবং বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। এরপর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে।পতাকা উত্তোলন সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান নেতা, পৌর আওয়ামীলীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান,আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ,শেখ রাজু, ফিরোজ, ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল

ভারতীয় হাইকমিশন শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-স্যালাইনের তীব্র সংকট

রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-স্যালাইনের তীব্র সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App