×

আওয়ামী লীগ

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬ এএম

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে আহত ১৫

ছবি: সংগৃহীত

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুর চলাকালে ডাকাত সন্দেহে ১৫ জনকে পিটিয়ে আহত করেছেন এলাকাবাসী। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এলাকাবাসী জানান, ওই সময় মোজাম্মেল হকের বাড়ি থেকে ডাকাত ডাকাত চিৎকার শোনা যায়। এলাকাবাসী বের হয়ে ধাওয়া দিলে অনেকে দৌড়ে পালিয়ে যান। এর মধ্যে কয়েকজন ধরা পড়েন। তাদের মারধর করেন স্থানীয় বাসিন্দারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, আহত ১৫ জন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতের সংখ্যা আরো বেশি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App