×

আওয়ামী লীগ

‘ফিরব কি না জানি না’ — শামীম ওসমানের ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

‘ফিরব কি না জানি না’ — শামীম ওসমানের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পর দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। দেশ ছেড়েছেন অনেকে। এদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শামীম ওসমানকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। সম্প্রতি তার একটি ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ১৩ সেপ্টেম্বর গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

 ভিডিওটিতে শামীম ওসমান বলেন, 'আমি একজন মানুষ, ফেরেশতা বা শয়তান নই। ভুল হতেই পারে। রাজনীতিতে অনেক কথা বলতে হয়, যা হয়তো অনেকের কষ্টের কারণ হয়। আমি সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ফিরব কিনা জানি না। আপনারা দোয়া করবেন।'

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৩০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় ৩ হাজারের কাছাকাছি। দেখা হয়েছে প্রায় পৌনে ৪ লাখ বার। পোস্টে কমেন্ট পড়েছে প্রায় সাড়ে সাত শ।

অনুসন্ধানে ফেসবুকে সার্চ করে এনটিভির ভেরিফায়েড পেজে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পোস্ট করা একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে শামীম ওসমানের বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওতে শামীম ওসমান আল্লাহর ঘর জিয়ারত করতে যাবার জন্য দোয়া চেয়েছেন।

 সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে পরিবারের কবর জিয়ারত শেষে তিনি সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ২৪ সেপ্টেম্বর ওমরাহ করতে যান। অর্থাৎ, শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় এক বছরের পুরোনো। তবে কমেন্টবক্সে অনেকে সাম্প্রতিক ঘটনা ভেবে মন্তব্য করেছেন। যেমন আলী আকবর মন্তব্য করেছেন, 'ক্ষমতা থাকতে এসব কথা বললেন না, আজ বলছেন আবার ক্ষমতায় আসার জন্য।'

আরো পড়ুন : যেভাবে, যাদের ‘ম্যানেজ’ করে দেশ ছাড়ছেন আ.লীগের নেতারা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App