×

কৃষি

কৃষিমন্ত্রী

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সরকারের মূলনীতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:১৯ পিএম

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সরকারের মূলনীতি

ছবি : সংগৃহীত

পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়া হাওর এলাকা পরিদর্শনে গিয়ে বিপাকে পড়া কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে সব  ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সরকারের অন্যতম মূলনীতি।

শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মেদির হাওর এলাকা পরিদর্শন করে কৃষিমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শোনেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মেদির হাওরে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে বছরের একমাত্র বোরো ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কমপক্ষে দুই হাজার কৃষক পরিবার।

কৃষিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় অঞ্চলে এখনও ধান কাটা চলছে। ধান কেনা হবে। এই সরকার কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট। ধানগুলো এই পর্যায় নিয়ে আসতে বহুত কষ্ট। সুতরাং এই সরকারের মূলনীতি ও সিদ্ধান্ত হলো, কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।’

তিনি বলেন, ‘আশা করি, এই ধানগুলো উঠুক, শুকাক। এখন তো ভেজা ধান সরকার নেবে না। সরকার ১২ ভাগ ময়েশ্চারের (স্যাঁতস্যাঁতে) ওপরে হলে সরকার তা গ্রহণ করে না। ধান শুকানো শেষ হোক, এমনভাবে কোটা করা হয়েছে, জেলা পর্যায়ে এবং পরে আমরা যেটা করবো, ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে ধান কিনবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App