×

দুর্ঘটনা

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) ও একই গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল মোল্লা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজিদুল মোল্লা নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অপর দুই বন্ধু বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত বাঁধন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App