×

দুর্ঘটনা

গাজীপুর

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলো এবং এই ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, একটি বাস বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ায় রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগে। এতে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে যেতে পেরেছেন। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App