×

দুর্ঘটনা

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

ছবি: ভোরের কাগজ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন । শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আরো ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত সিফাতসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. মনজুর ছেলে। আহত অন্য দুজন হলেন সাব্বির হোসেন ও জাহেদ হোসেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তারা উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশাটি মির্জাপুর এলাকা থেকে কালীবাজার দিকে আসছিল। মোটরসাইকেলযোগে পিয়াস বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা-মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত অবস্থায় পিয়াসসহ ৬ জনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নিলে পিয়াসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত নামে একজনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছ।

অপরদিকে এদিন বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবক মারা যান। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকেলেও একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App