×

বিনোদন

‘হাবু ভাই’ বিয়ে করছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১০:২৩ পিএম

‘হাবু ভাই’ বিয়ে করছেন

চাষি ইসলাম। ফাইল ছবি

‘হাবু ভাই’ বিয়ে করছেন

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের পর অভিনেতা চাষি ইসলামের নামই যেন হয়ে গেছে‘হাবু’। নাটকটিতে তিনি ‘হাবু’ চরিত্রে অভিনয় করেছেন। ভক্তদের সেই ‘হাবু ভাই’ বিয়ে করছেন।

‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল (শুক্রবার) গুলশানের একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে’ - ‘হাবু ভাই’ খ্যাত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আলোড়ন তোলা অভিনেতা চাষী ইসলাম

বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার গায়েহলুদ। এরপর শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

বিয়ের খবরটি অভিনেতা চাষি আলম নিজেই দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল (শুক্রবার) গুলশানের একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’ বিয়ের কনের নাম তুলতুল। তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।

এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষি আলমের। চাষি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করবো না। কী আর করা।’

প্রশ্ন: নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে?

‘হাবু ভাই’: কই, তেমন কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।

প্রশ্ন: বিয়ের পর হানিমুনে ইউরোপে যাবেন না?

‘হাবু ভাই’: বিয়ের পর হানিমুন করতে ইউরোপ যাবো। তবে এখনই নয়। কারণ, আমার বেশ কয়েকটি নাটকের শিডিউল দেয়া আছে। আগে নাটকগুলোর শুটিং শেষ করতে হবে। এরপর হাতে সময় নিয়ে হানিমুনে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির ট্যাংকে লুকানো প্রায়  ১৩’শ লিটার ডিজেল জব্দ

পানির ট্যাংকে লুকানো প্রায় ১৩’শ লিটার ডিজেল জব্দ

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

অর্ধশতাব্দী পর আবারো চাঁদের পথে মানব অভিযান

অর্ধশতাব্দী পর আবারো চাঁদের পথে মানব অভিযান

ইরান যুদ্ধের প্রভাবে তেল-শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন ইরান যুদ্ধের প্রভাবে তেল-শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App