×

সারাদেশ

চট্টগ্রাম জেলা পরিষদের ৩৫৪ কোটি ৩২লাখ টাকার বাজেট ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৫৭ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদের ৩৫৪ কোটি ৩২লাখ টাকার বাজেট ঘোষণা
২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৩৫৪ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার (২৬ জুলাই) সকালে অনু্িষ্ঠত জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন-প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বিস্তারিত আলোচনা শেষে সভায় ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। জেলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ঘোষনাকালে চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, গত বছরের নভেম্বরে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত সীমিত জনবল নিয়ে কাজ করলেও জেলা পরিষদের আয় বাড়ানোর নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি পদাধিকারবলে জেলা রেডক্রিসেন্টেরও দায়িত্বে আছেন। বিগত বছরগুলোতে জেলা রেডক্রিসেন্ট পরিচালিত প্রতিষ্ঠান ও কর্মসূচিগুলোতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা দেখে তিনি হতবাক হয়েছেন। এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে জনকল্যাণমুখী করতে অনেক সময় ও শ্রম দিতে হচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন ১৮ তলা বিশিষ্ট ভবনে চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য ১টি তলায় ‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নার’ স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ করার জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহ্বায়ক করে বরেণ্য, গুণী ও বিদগ্ধজনের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সভা হয়েছে এবং বিভিন্ন উপকমিটির মাধ্যমে কাজ শুরু করেছে। সভায় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদস্যগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারগণ, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তাগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App