×

বিনোদন

‘স্বপ্নের বাসর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৮:০০ পিএম

‘স্বপ্নের বাসর’
‘স্বপ্নের বাসর’

ছবি: সংগৃহীত

ঈদ সূচিতে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক।

ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয় পরিবারের। যেখানে মা, বাবা ও বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানিয়েছেন, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এই নাটকে।

এ বিষয়ে নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার ও এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App