×

জাতীয়

বিএনপির রূপরেখায় ভয় পেয়েছে সরকার: দুদু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

বিএনপির রূপরেখায় ভয় পেয়েছে সরকার: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ আন্দোলনের ২৭ দফা রূপরেখা সরকার ও তাদের সহযোগীরা ভালোভাবে দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, দেশকে বাঁচানোর জন্য বিএনপি রূপরেখা দিয়েছে, কিন্তু এ সরকার ও তাদের সহযোগীরা এতে ভয় পেয়েছে। এ রূপরেখা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ও দেশে মানুষের স্বাধীনতা আসবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় নয় মাস তিনি কারাবন্দি ছিলেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। জীবনে কোনো নির্বাচনে হারেননি। সাংবিধানিকভাবে তিনি জামিন পান। কিন্তু এখনো তাকে জামিন দেওয়া হয়নি। বন্দি করে রাখা হয়েছে। আমি তার মুক্তির দাবি করছি। বিএনপির মহাসচিবসহ এ পর্যন্ত যারা আটক ও গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App