প্রিন্ট: ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
আরো পড়ুন
ভারতের গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটের ভাদোদরা শহরের নন্দেসারি জিআইডিসি-তে একটি রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার (২ জুন ) ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। খবর এএনআই ও এনডিটিভির।
ঘটনাটি দিপক নাইট্রাইট কোম্পানিতে ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এছাড়া উদ্ধারকাজ চলছে।
আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
এ সম্পর্কিত আরো খবর
মন্তব্য করুন