×

বিনোদন

দুষ্টু পোলাপান গানের ছন্দে উদ্দাম নাচ সানি লিওনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১০:৪৯ এএম

দুষ্টু পোলাপান গানের ছন্দে উদ্দাম নাচ সানি লিওনের
দুষ্টু পোলাপান গানের ছন্দে উদ্দাম নাচ সানি লিওনের
দুষ্টু পোলাপান গানের ছন্দে উদ্দাম নাচ সানি লিওনের

বাংলাদেশে প্রবেশ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বলিউড ডিভা সানি লিওনিকে। সে সব এখন অতীত। বাংলাদেশে পা রেখেই উচ্ছ্বসিত অভিনেত্রী। দুষ্টু পোলাপান গানের ছন্দে দিব্যি নাচলেন কোমর দুলিয়ে।

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে শনিবার বিকালে ঢাকায় নামেন সানি। পরে ঢাকার বসুন্ধরার তিনশো ফুট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে যান। গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নির মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দেন। সেখানেই বাংলাদেশের ‘দুষ্টু পোলাপান’ গানে চুটিয়ে নাচেন।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা টিএম রেকর্ডসের ব্যানারে গত বছরের ডিসেম্বরে ‘দুষ্টু পোলাপান’ গানটি প্রকাশ হয়। ফাতিমা তুজ জোহরা গেয়েছেন গানটি। যার মিউজিক ভিডিওতে রয়েছেন সানি। সেই গানেই বিন্দাস নাচেন। ঢাকার বেশ কয়েকজন শিল্পী এবং আমন্ত্রিত অতিথিদের অনেকেই সানির সঙ্গে নাচে যোগ দেন। রবিবার রাতে আরও একটি অনুষ্ঠান রয়েছে ঢাকার নামী রেস্তোরাঁয়। সেখানেও সানি ও নার্গিসের যোগ দেয়ার কথা।

সানির বাংলাদেশের ভিসা বাতিল হওয়ার খবর নিয়ে বেশ কয়েক দিন ধরেই উত্তাল বিনোদন দুনিয়া। শনিবার ঢাকার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, ভিসার আবেদনপত্রে পরিচয় গোপন করার কারণেই বাতিল হয় সানির ভিসা। সানিকে নিয়ে যখন দু’দেশে জোর চর্চা, ঠিক সে সময়ই সোশ্যাল মিডিয়ায় চমক দেন অভিনেত্রী। স্বামী ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশে প্রবেশের কথা জানান।

ভ্রমণ ভিসায় পারিবারিক আয়োজনে এসেছেন, তাই এই সফরকালে কোনো চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনের শুটিং করতে পারবেন না।

https://www.youtube.com/watch?v=ZqY3Ohil6xY  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ধর্মঘট প্রত্যাহার

ইরানে স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ প্রয়োগ

ইরানে স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ প্রয়োগ

পানির ট্যাংকে লুকানো প্রায়  ১৩’শ লিটার ডিজেল জব্দ

পানির ট্যাংকে লুকানো প্রায় ১৩’শ লিটার ডিজেল জব্দ

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App