×

সারাদেশ

বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে মেরে ফেলল স্থানীয়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৬:৪৫ পিএম

বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে মেরে ফেলল স্থানীয়রা

স্থানীয়দের ধাওয়া খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভারত থেকে আসা বিলুপ্ত প্রজাতির নীল গাই

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভারত থেকে আসা বিলুপ্ত প্রজাতির একটি নীলগাই স্থানীয়দের ধাঁওয়া খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার  (১৭ মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া খোঁচ পাড়া এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করে জেলা প্রানী সম্পদ অফিসের কাছে হস্তান্তর করে আটোয়ারী থানা পুলিশ। বন বিভাগ সূত্রে জানা গেছে মৃত ওই নীল গাইটিকে টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।

পুলিশ, বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আটোয়ারী  উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাঁড়খোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করলে ওই এলাকার স্থানীয়রা নীলগাইটিকে দেখে ধাওয়া করে। পরে নীলগাইটি ওই এলাকা থেকে পালিয়ে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ দৌড়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোঁচপাড়া এলাকায় গিয়ে আশ্রয় নেয়। দেখা পাওয়া মাত্রই স্থানীয়রা নীলগাইটিকে আবার তাড়া করলে একটি খাল পার হওয়ার সময় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় নীল গাইটিকে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ উপজেলা প্রাণী সম্পদ অফিসে খবর দিলে তারা এসে চিকিৎসা শুরু করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়। নীল গাইটিকে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। এদিকে নীল গাই উদ্ধার হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নীল গাইটি দেখতে ওই এলাকায় ভীড় করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার  উদ্দিন জানান, নীলগাই উদ্ধার হয়েছে এমন খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা গিয়ে দেখে নীল গাইটি শ্বাসকষ্টে হাফাচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা নীল গাইটির চিকিৎসা শুরু করলে চিকিৎসাধীন অবস্থায় নীল গাইটি মারা যায়। পরে আমরা বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নীল গাইটি ভারত থেকে কাটা তারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সম্ভবত সেটি পার হওয়ার সময় কাটা তারে আচঁড় খেয়েছে। নীলগাইটি দীর্ঘ পথ পাড়ি দেয়ার কারণে হাফাতে হাফাতে হার্ট এ্যাটাকে মারা গেছে। আমরা নীল গাইটির প্রাথমিক সুরৎহাল করেছি।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায় জানান, বাংলাদেশে একটি বিলুপ্ত প্রজাতির নীল গাইটি ভারত থেকে এসেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। অনেক আগে এই প্রাণীটিকে বাংলাদেশের এ অঞ্চলে দেখা যেত। বর্তমানে বাংলাদেশে তেমন দেখা না গেলেও ভারতের কিছু কিছু জায়গায় দেখা যায়। ধূসর বর্ণের পুরুষ প্রজাতির নীলগাইটি প্রায় আড়াই থেকে তিনমণ ওজনের হবে। এটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ৮ ফুট চওড়া। এই নীলগাইটিকে টাঙ্গাঈলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

সিপিজিসিবিএল কোম্পানিতে জনবল নিয়োগে

সিপিজিসিবিএল কোম্পানিতে জনবল নিয়োগে

স্বর্ণের দামে বড় দরপতন

স্বর্ণের দামে বড় দরপতন

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App