×

অর্থনীতি

পূবালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ইব্রাহিম খালেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪৮ পিএম

পূবালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ

বিশিষ্ট ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদ দীর্ঘ প্রায় ছয় দশক ধরে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদকে ২০০৯ সালে খান বাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক এবং ২০১৩ সালে খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার দেন। খোন্দকার ইব্রাহিম খালেদ ২০০০ সাল থেকে অদ্যাবধি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক, নির্বাহী পরিষদের সভাপতি এবং ট্রাস্টিবোর্ডের সদস্য। খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App