×

সারাদেশ

রাজাকারের তালিকা হবেই হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ পিএম

রাজাকারের তালিকা হবেই হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া রাজাকারদের তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করে ভুল করেছি। এই ভুলের জন্য সকলের কাছে ক্ষমাও  চেয়েছি তবে রাজাকারের তালিকা হবেই  বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক । শুক্রবার(২৭ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,জিয়াউর রহমান রাজাকার আলবদর ও আলশামসদের পিচ কমিটির নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন। আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশি দূতাবাসে বিভিন্ন বড় বড় পদে পদায়ন করেছিলেন। তিনি আরো বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যখন একজন গোলাম আযমের সাথে হাত মিলিয়ে এক মঞ্চে বসে একত্রে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য সভা করেন। তখন আর শ্রদ্ধা জানাতে পারি না। শাজাহান সিরাজ মুক্তিযুদ্ধের সময় আমাদের সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন তিনি ৩রা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। পরবর্তীতে বিএনপি সরকারের পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন তিনি নাকি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার দুঃখ হয় তিনি পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে এ ছবি এখানে কেন। বর্ণচোরা শাজাহান সিরাজরা ৭৫ এ গিয়ে রূপ পাল্টে গিয়ে বলেন জিয়াউর রহমানের ডাকে নাকি স্বাধীনতা করেছে। মোজাম্মেল হক বলেন, ভুল করেছি। প্রত্যাহারও করে নিয়েছি। এবার আর ভুল হবে না। তাই বলে রাজাকারের তালিকা হবে না, তা নয়। রাজাকারের তালিকা হবেই হবে। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা নিয়ে আর রাজাকার-আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করা হবে না। নিবিড় অনুসন্ধান চালিয়ে উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, জানুয়ারি মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতিমধ্যে তালিকার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই তালিকা আবার যাচাই করার কাজ চলছে। মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২৬ মার্চের মধ্যেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচয়পত্র দেয়া হবে। অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App